মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলার নেতৃত্বে মাচাদোকে সমর্থন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে: ট্রাম্প

ভেনেজুয়েলার নেতৃত্ব নিতে বর্তমানে নরওয়েতে থাকা বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে তিনি সমর্থন করবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘এটা এখন আমাদের খতিয়ে দেখতে হবে।’

তিনি বলেন, ‘ওদের (ভেনেজুয়েলা) একজন ভাইস প্রেসিডেন্ট আছে, যেমনটা আপনি জানেন। কী ধরনের নির্বাচন সেটা ছিল আমি জানি না, তবে মাদুরোর নির্বাচন ছিল লজ্জাজনক।’

ট্রাম্প আরও বলেন, মাদুরোকে আটক করা ‘একটি বার্তা দেয় যে, আমরা আর চাপের মুখে পড়ে থাকব না।’ ট্রাম্প অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর মাদকের কারণে কয়েক লাখ মানুষকে হারাচ্ছে। আমরা আর এমনটা হতে দেব না।

এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালের দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।

তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। তাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ