বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার প্রয়োজন: আমীর খসরু

বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন,‘অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে।বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার। যাদের পিছনে জনসমর্থন রয়েছে। নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না।’

তিনি আরও বলেন,‘দেশে একটি নির্বাচিত সরকার না থাকার কারণে প্রতিদিনই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে দেশ।তাই একটি নির্বাচিত সরকারের দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। জনগণের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবে।’

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এসাদুল হোসেন সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড.জিয়াউদ্দিন হায়দারসহ বিএনপির স্থানীয় নেতারা ও বিভিন্ন পঞ্চায়েত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রংপুর অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সমাজের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। সভায় রংপুরের পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে করণীয় বিষয়, শিল্প-বাণিজ্য প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ