বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগাম ভিসা বন্ড পরিশোধ করবেন না : মার্কিন দূতাবাস

ভিসা ইন্টারভিউয়ের আগে ভিসা বন্ড পরিশোধ না করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ পরামর্শ দিয়েছে।

 

বার্তায় বলা হয়েছে, ভিসা বন্ড আগাম পরিশোধ করবেন না। ভিসা ইন্টারভিউয়ের আগে বন্ড পরিশোধ করলে ভিসা নিশ্চিত হয় না। ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov–এ বন্ড পরিশোধের জন্য সরাসরি লিংক এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

শেয়ার করুনঃ