শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা

পবিত্র রমজান মাসের প্রথম দিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি মাদ্রাসায় গিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুবাইদা রহমান ও জাইমা রহমান পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে ইফতার করেন। ইফতারের আগে তারা এতিমদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশল জানেন।প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকে ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।

 

উল্লেখ্য, প্রতি বছর প্রথম রমজানে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা। তবে এবার সে ধরনের কোনো আনুষ্ঠানিক ইফতার আয়োজন ছিল না।

শেয়ার করুনঃ